ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ১০:২০ রাত

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মৃতদেহ রেখে শ্বশুরবাড়ির লোকজন উধাও

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মৃতদেহ রেখে শ্বশুরবাড়ির লোকজন উধাও

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘরের মেঝে থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিলুফা আক্তারের স্বামী এখলাস আলী ট্রাকচালকের হেলপার হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং গত তিনদিন ধরে গাড়ির কাজে বাইরে রয়েছেন বলে জানা গেছে। নিলুফা তার দুই বছরের সন্তানকে নিয়ে শ্বশুর মঞ্জু (৬৫), শাশুড়ি রত্না বেগম ও দেবর মোস্তাকিনের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখতে পান, একটি ঘরের মেঝেতে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় নিলুফার মৃতদেহ পড়ে আছে, মাথার পাশে একটি মোমবাতি জ্বলছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ আসার আগেই নিহতের শ্বশুর, শাশুড়ি ও দেবর বাড়ি ছেড়ে চলে যান। এমনকি নিলুফার দুই বছরের সন্তানকেও তারা সঙ্গে নিয়ে গেছেন। আজ মঙ্গলবার (২ জুন) দুপুর পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, মৃতদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের দাগ রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পরিবারের সদস্যদের অনুপস্থিতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মৃতদেহ রেখে শ্বশুরবাড়ির লোকজন উধাও

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ঘরে বসে নেই

নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূর মৃত্যু হত্যার অভিযোগ পরিবারের

চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়া যাচ্ছিল অস্ত্রের চালান রাজশাহীতে জব্দ

হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা

বগুড়ার ধুনটে মাদক বিক্রেতা যুবলীগ নেতার স্ত্রী গ্রেফতার