ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৯:৫১ রাত

বগুড়ার ধুনটে মাদক বিক্রেতা যুবলীগ নেতার স্ত্রী গ্রেফতার

বগুড়ার ধুনটে মাদক বিক্রেতা যুবলীগ নেতার স্ত্রী গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদক ব্যবসার অভিযোগে স্বামীর ঘর থেকে পারুল খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পারুল খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের সভাপতি ও মাধবডাঙ্গা গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, বিগত ২০০৮ সাল থেকে যুবলীগ নেতা রিপন মিয়া মাদক কারবারের সাথে জড়িয়ে পড়েন। এই অবস্থায় ২০০৮ সালের ৩০ আগস্ট মাদকের বড় চালানসহ পুলিশের হাতে ধরা পড়েন তিনি। স্বামী জেলে থাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নেন তার স্ত্রী পারুল খাতুন। এদিকে জেল থেকে বের হয়ে রিপন আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন এবং স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা চালিয়ে যান।

বিগত ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রিপন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে। এদিকে গতকাল সোমবার সোমবার রাতে রিপন ও তার স্ত্রী নিজ বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া ঘর থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

এ সময় তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রিপন ও তার স্ত্রী পারুল খাতুনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “আজ মঙ্গলবার (২ জুন) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার প্রধান আসামি রিপন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে মাদক বিক্রেতা যুবলীগ নেতার স্ত্রী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে স্কুল ছাত্রী অপহরণ : গ্রেফতার ১

প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

রংপুরের বাজারে স্থানীয় লিচুর চাহিদা তুঙ্গে

নাটোরে বোনের বাড়ি থেকে নিখোঁজ ভাইয়ের মরদেহ উদ্ধার

‘রকস্টার’ মুভি দেখে শাকিব ভক্তের অনুভূতি