ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৮:১৬ রাত

৪২ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ

৪২ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ

গাজীপুর মহানগরী নিখোঁজের ৪২ ঘণ্টা পর নদী থেকে রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১ জুন) দুপুরে তুরাগ নদীতে কাশিমপুরের সাতাইশকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাসেল (২২) কাশিমপুর গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) বিকেলে কয়েকজন বন্ধু মিলে কাশিমপুরের নামাবাজার জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে নৌভ্রমণে যান রাসেল। নৌকায় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলার একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেওয়া হলেও প্রায় ১২ ঘণ্টা পর রবিবার ভোর সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তারা ব্যর্থ হন।

আরও পড়ুন

দীর্ঘ ৪২ ঘণ্টা পর সোমবার দুপুরে সাতাইশকান্দি এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত