ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৭:৪৮ বিকাল

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে ৩৩ জনের জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে ৩৩ জনের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২৬টি মামলা ও ৩৩ জনের ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। গতকাল রোববার বিকেলে মহাসড়কের আনিকা পেট্রোল পাম্পের কাছে হবির মোড় নামক স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ নিয়ে গত দুদিনে ৬৮ জনের জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, বগুড়া জেলা প্রশাসকের নিদের্শনামতে দ্বিতীয় দিনে আবারো বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘির অদুরে আনিকা পেট্রোল পাম্পের কাছে হবির মোড় নামক স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুন

বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা ও দুইজনের অধিক আরোহি বহন, পিকআপ, ট্রাক ও পণ্যবাহি যানবাহনে ছাদ বা খোলা অংশে যাত্রী বহন এবং মহসড়কে ব্যাটারি চালিত রিকসা ও অন্যান্য নিষিদ্ধ যানবাহন চলাচলের উপড় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৩জনের ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য-এর আগের দিন ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৫জনের ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে ৩৩ জনের জরিমানা

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নারীর মরদেহ উদ্ধার

দেশ ঘুরে ‘ইত্যাদি’ এবার নরসিংদীতে