৪২ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ
গাজীপুর মহানগরী নিখোঁজের ৪২ ঘণ্টা পর নদী থেকে রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১ জুন) দুপুরে তুরাগ নদীতে কাশিমপুরের সাতাইশকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রাসেল (২২) কাশিমপুর গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) বিকেলে কয়েকজন বন্ধু মিলে কাশিমপুরের নামাবাজার জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে নৌভ্রমণে যান রাসেল। নৌকায় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলার একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেওয়া হলেও প্রায় ১২ ঘণ্টা পর রবিবার ভোর সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তারা ব্যর্থ হন।