৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণাঃ রসিক প্রশাসক
রংপুর জেলা প্রতিনিধিঃ সরকারিভাবে ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারনের ঘোষণা হলেও মাত্র ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণসহ পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর শাপলা চত্বরে বর্জ্য অপসারনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিটি প্রশাসক বলেন, স্থানীয় সরকার বর্জ্য অপসারণে ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে তবে আমরা ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ করতে চাই। এ লক্ষে রসিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ ১ হাজার ৬৯ জন পরিচ্ছন্নতাকর্মী তিনটি জোনে বিভক্ত হয়ে বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছেন। এতে ট্রলি, রিকশাভ্যান ও ট্রাক ব্যবহার করা হচ্ছে। যত্রতত্র পশু জবাই রোধে এবারে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ৬৬টি স্থানে এবার কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই অনুযায়ী রসিকের নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য পানির সরবরাহ, সেবা প্রাপ্তির সুব্যবস্থা, কোরবানির জন্য ঈমাম ও মুয়াজ্জিন এবং মসজিদ-মাদরাসার হুজুরদের পাশাপাশি গোশত কাটাকাটির জন্য কসাইয়ের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনএছাড়াও কোরবানির পর বর্জ্যের দুর্গন্ধ রোধে ব্লিচিং পাউডারের ব্যবস্থা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু, বর্জ্য শাখার আব্দুল মজিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে রসিক প্রশাসক নিজে বর্জ্য অপসারণের উদ্বোধন করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1779962649.jpg)

_medium_1779961220.jpg)
_medium_1779957721.jpg)


