ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ১১:৫১ দুপুর

ইদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ইদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোরে সর্বসাধারণের সঙ্গে ইদের নামাজ আদায় করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় যশোর ইদগাহে ইদুল আজহার নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইদে কোথাও লোডশেডিং হবে না। দেশে বিদ্যুতের ঘাটতি নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এরকম পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, মুসলমানরা শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবে না, মনের পশুত্ব কোরবানি করবে। যাতে করে সৌহার্দ্য সম্প্রীতি বাংলাদেশ গড়ে তুলতে পারে।

আরও পড়ুন

যশোর ইদগাহে ময়দানে ইদের জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রথম জামাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

প্রধান জামাতের খুতবায় পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করা হয়। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এসময় তারা মুসলিম উম্মাহ ও দেশের সার্বিক মঙ্গল কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ইরানের সামরিক স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা

ঢাবি’র কেন্দ্রীয় মসজিদে উপাচার্যের ঈদের নামাজ আদায়, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন