ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৭:২৯ বিকাল

এবার আসছে ‘মাইকেল-২’

এবার আসছে ‘মাইকেল-২’

মুক্তির এক মাসের মাথায় ঘোষণা করা হলো পপ কিং মাইকেল জ্যাকসনের বায়োপিকের সিক্যুয়াল নির্মাণের। মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানান, ‘মাইকেল ২’-এর কাজ দ্রুত এগিয়ে চলছে। গত ২৪ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বায়োপিক ‘মাইকেল’। মুক্তির পর থেকেই আলোচনা চলছিল সিক্যুয়াল নিয়ে। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। 

পরিচালক অ্যান্টোইন ফুকুয়া নির্মিত ‘মাইকেল’ সিনেমায় দেখানো হয়েছে কীভাবে সাধারণ পরিবার থেকে উঠে এসে মাইকেল জ্যাকসন বিশ্বসংগীতের কিংবদন্তিতে পরিণত হন। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। প্রথম সিনেমাটি শেষ হয় ১৯৮৭ সালের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট দিয়ে। নির্মাতারা জানিয়েছেন, সিক্যুয়াল মাইকেলের জীবনের পরবর্তী অধ্যায় ও অজানা নানা গল্প উঠে আসবে। 

অ্যাডাম ফোগেলসন বলেন, ‌‘মাইকেল জ্যাকসনের জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যা প্রথম সিনেমায় দেখানো সম্ভব হয়নি। সেগুলোই এবার সামনে আসবে। তিনি আরও জানান, সিকুয়্যালটি নির্দিষ্ট টাইমলাইন অনুসরণ করবে না। গল্পের প্রয়োজন অনুযায়ী সময় সামনে বা পেছনে নেওয়া হবে। 

আরও পড়ুন

এদিকে ১৯৯৩ সালে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে কিছু দৃশ্য প্রথম সিনেমায় রাখা হলেও পরে আইনি জটিলতায় সেগুলো বাদ দিতে হয়। নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, সেই বিতর্কিত অধ্যায়ও সিক্যুয়ালে উঠে আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আসছে ‘মাইকেল-২’

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি

ময়মনসিংহে আগুন লেগে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

ম্যানেজর পদে জনবল নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

বগুড়া সিটি কর্পোরেশনের যানজট সমস্যার সমাধান দিলেন মীর শাহে আলম