ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৭:১৯ বিকাল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ পরিচালক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ পরিচালক

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে ব্যালট বাক্সে ভোট পড়ার আগেই চূড়ান্ত হয়ে গেছে বেশ কয়েকটি পদের ভাগ্য। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আজ সোমবার দুপুরে ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ৮ জন পরিচালক।

দুপুরে সময়সীমা শেষ হওয়ার পর বিসিবির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। কমিশন সূত্রে জানা গেছে, ক্যাটেগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এখন মাত্র দুটি বিভাগে ভোট গ্রহণ হবে। আর মূল নির্বাচনী লড়াই ও উত্তেজনা জমবে ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে ভোটের মাঠে লড়বেন ১৬ জন হেভিওয়েট প্রার্থী। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও এই ক্লাব ক্যাটেগরি থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে ক্যাটেগরি-১-এর চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু)। তার সরে দাঁড়ানোর ফলে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী।

এ ছাড়া এই ক্যাটেগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন- ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন।

আরও পড়ুন

অন্যদিকে ক্যাটেগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক অধিনায়ক ও সংস্থা) থেকে একমাত্র প্রার্থী হিসেবে একক মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও অভিজ্ঞ সংগঠক সিরাজউদ্দিন মো. আলমগীর। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক হওয়া এই সংগঠক নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদের পরিচালনা পর্ষদেও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এখন কেবল খুলনা ও বরিশাল বিভাগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের দুটি পরিচালক পদের জন্য লড়বেন তিনজন প্রার্থী- মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ সালাম। অন্যদিকে বরিশাল বিভাগের একমাত্র পদের জন্য মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মিজানুর রহমান এবং মো. মুনতাসির আলম চৌধুরী।

ক্যাটেগরি-২ তথা ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব কাউন্সিলরদের এই গ্রুপে ১২টি পদের বিপরীতে মাঠে আছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটেগরির চূড়ান্ত প্রার্থীরা হলেন:  ফাহিম সিনহা (আবাহনী লিমিটেড), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ফৈয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), তামিম ইকবাল খান (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), মোহাম্মদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), মো. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব) এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে জমি বিক্রির টাকা লুট করার জন্যই গৃহবধূ রিতাকে হত্যা করা হয় : স্বীকারোক্তি, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অবৈধ পুশইন রোধে বিজিবির মাইকিং

সহজ উপায়ে ভুঁড়ি ও মগজ পরিষ্কার এবং রান্না

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ পরিচালক

কোরবানির পর রান্নাঘর ও ফ্রিজ ঝকঝকে রাখার উপায়

ট্রান্সকম ইলেক্ট্রনিক্সে সিনিয়র অফিসার নিয়োগ, কর্মস্থল ঢাকা