ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৭:৫৮ বিকাল

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে পৃথক সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২৩ মে) বিকেলে সিএমপি কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং উপপুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো.হাবিবুর রহমান প্রাং এই তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাউজান উপজেলার আধার মানিক এলাকার মো. শুভ (২২) ও কদলপুর শমসেরপাড়া এলাকার মো. সুমন (৩৩)।

মো.হাবিবুর রহমান প্রাং বলেন, শুক্রবার রাতে চান্দগাঁও পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কেরই একটি বাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের অস্ত্রধারী সহযোগী মো. শুভ ও মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এছাড়া সুমনের কাছ থেকে আরেকটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

সাম্প্রতিক সময়ে নগরের চন্দনপুরা এলাকায় চাঁদাবাজির জেরে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় যুবক রাজু হত্যাকাণ্ডেও তাদের জড়িত থাকার তথ্য মিলেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক হত্যা মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : রেজওয়ানুল হক এমপি

মৌলিক গান প্রকাশে মনোযোগী হয়ে উঠছেন মিতালী

পাবনার সাঁথিয়ায় মাদক কারবারিকে জেল জরিমানা

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র বিশেষ ছাড়

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি