ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৭:৩৫ বিকাল

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বালুবাহী ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনারায় বাজারের সন্নিকটে এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ভ্যান চালক মমিনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়।

মমিনুল ইসলাম চিলাহাটি চখিদার পাড়ার তফিল উদ্দিনের ছেলে। আহত অবস্থায় বিকাশ অধিকারী(৩৫) নামে একজনকে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় বলে নিশ্চিত করেন ডোমার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, নীলফামারীর অভিমুখে যাওয়া ট্রাক ও ডোমার অভিমুখে আসা ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানটিকে টেনে নিয়ে প্রায় ৫শ’ মিটার দূরে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ভ্যান চালক নিহত হয় ও বিকাশ অধিকারী নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। বিকাশ অধিকারী বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা মাহিগঞ্জ এলাকার অকুঞ্জ অধিকারীর ছেলে।

আরও পড়ুন

ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. হাবিবুল্লাহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় পতিত ভ্যান ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ড্রাইভার দুর্ঘটনার পর পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত   

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.- এর অডিট কমিটির ১২৮তম সভা অনুষ্ঠিত

মৎস্যকন্যা লুকে টেইলর সুইফট