ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৭:৪৯ বিকাল

মৌলিক গান প্রকাশে মনোযোগী হয়ে উঠছেন মিতালী

মিতালী দাস

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী মিতালী। কিছুদিন আগে তার কন্ঠে ‘চোখেতে চোখ’ শিরোনামের একটি মৌলিক গান প্রকাশিত হয়। গানটি প্রকাশের পর তিনি বিগত চার মাসে দারুণ সাড়া পেয়েছেন। শুধু তাই নয় এই গানটি প্রকাশের পর প্রায় সব স্টেজ শোতেই তিনি গেয়ে থাকেন। মিতালী মুলত সিলেট বিভাগীয় এলাকাতেই স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করে থাকেন। তিনি ফোক গান, আধুনিক গান, হিন্দী গান পরিবেশন করে থাকেন। তবে এই সময়ে এসে তিনি মৌলিক গান প্রকাশে আরো মনোযোগী হয়ে উঠার পরিকল্পনা করছেন।

মিতালী দাস বলেন,‘ চোখেতে চোখ প্রকাশের পর গানটির জন্য বেশ সাড়া পেয়েছি। সত্যি বলতে কী স্টেজ শো কিংবা স্টেজ শো ঘিরে অন্যান্য ব্যস্ততা এতো বেশি থাকে বিশেষত স্টেজ মৌসুমী তখন আর মৌলিক গানের প্রতি মনোযোগী হয়ে উঠার সময় করা কঠিন হয়ে পড়ে। তারপরও আমি মনেকরি এখন আমার মৌলিক গানের প্রতি একটু মনোযোগ বাড়ানো দরকার।

এরইমধ্যে কিছু মৌলিক গানের গীতিকবিতা আমার হাতে এসেছে। এগুলো নিয়ে ভাবছি। ইচ্ছে আছে এই বছরেই আরো কয়েকটি মৌলিক গান প্রকাশের। কারণ ভক্ত শ্রোতারা আমার নিজস্বতা খুঁজে পাবে আমার মৌলিক গানেই। তাই মৌলিক গানটায় মনোযোগী হচ্ছি।’

আরও পড়ুন

উল্লেখ্য, মিতালী দাস বিপ্রদাস ভট্টাচার্য্য’র কাছে অর্ধযুগ ধরে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন। এছাড়াও পণ্ডিত বলরাম দাস, রানা সিনহা, হিমাদ্রী বিশ্বাসের কাছেও গানে তালিম নিয়েছেন তিনি। শেষ করেছেন বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলার কোর্সও। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার প্রিয় যায়’। এছাড়াও আরো বেশকিছু গান ইউটিউবে প্রকাশিত আছে। চলতি বছরে মিতালী তার মায়ের গ্রামের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর বাজারে একটি শোতে গান গাইবার ইচ্ছে প্রকাশ করেছেন। আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে তিনি মধ্যনগরে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন। এদিকে মিতালী পড়াশুনা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। মূলত তার মা’ই তাকে গানের ভুবনে এগিয়ে যেতে সবচেয়ে বেশি সহযোগিতা করেন। প্রতিটি স্টেজ শোতে তার সার্বক্ষণিক সঙ্গীত তার মা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলিক গান প্রকাশে মনোযোগী হয়ে উঠছেন মিতালী

পাবনার সাঁথিয়ায় মাদক কারবারিকে জেল জরিমানা

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র বিশেষ ছাড়

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর