ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০২:৩৭ রাত

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন সালমান আঘা

ছবি : সংগৃহীত, আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন সালমান আঘা

স্পোর্টস ডেস্ক : সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলি আগাকে। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

আইসিসির আচরণবিধির লেভেল ১-এর ২.২ ধারা লঙ্ঘনের দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়। এই ধারায় ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের সরঞ্জাম অপব্যবহারের বিষয়টি উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ দিনে, পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে। বড় রান তাড়ায় মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন সালমান। তবে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরার পথে ব্যাট দিয়ে সীমানার পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেন তিনি, যা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে।

পরে নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রো'র দেওয়া শাস্তি মেনে নেন সালমান। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন সালমান আঘা

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রামিসা

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

মাদ্রাসার সভাপতি হতে লাগবে ডিগ্রি, প্রজ্ঞাপন জারি