ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ১২:২৭ রাত

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফের ইরানের বিরুদ্ধে হামলা চালালে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অঞ্চলটির বাইরেও ছড়িয়ে পড়বে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি তাদের ‘ওয়েবসাইট সেপাহ নিউজে’ প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের বিরুদ্ধে ফের আগ্রাসন  চালানো হলে, প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলটির অনেক বাইরেও ছড়িয়ে পড়বে। আমাদের ধ্বংসাত্মক হামলা আপনাদেরকে গুঁড়িয়ে দেবে। ’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের কয়েক দিনের মধ্যে স্থায়ী সমাধানে কোনো চুক্তি না হলে, ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর, এ সতর্কবার্তা দিল রেভল্যুশনারি গার্ড।

আরও পড়ুন

দুই পক্ষই যুদ্ধ বন্ধে প্রস্তাব বিনিময়ের পাশাপাশি পরস্পরের বিরুদ্ধে হুমকি বাড়িয়েছে।  গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

আইআরজিসি বলেছে, ‘আমেরিকান-জায়নবাদী শত্রুকে জানতে হবে যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুই সেনাবাহিনীর পূর্ণ সক্ষমতা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হলেও, আমরা এখনো ইসলামী বিপ্লবের পূর্ণ শক্তি প্রয়োগ করিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি

৪৪তম বিসিএস নন-ক্যাডারে ১০১ জনের মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা দু’জনের যাবজ্জীবন

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বিগত ভোট চোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি - প্রতিমন্ত্রী শাহে আলম

ছেলে ও মেয়েদের ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা