ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৭:৪৪ বিকাল

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০ মে) দুপুরে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার হাটস হরিপুর এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাকিবুল ইসলাম ১৭ ও মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

পারিবারিক সূত্র ও স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদীতে গোসলে নামে। একপর্যায়ে সাকিবুর ও তাইফ নদীর স্রোতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজতে শুরু করে এবং ফায়ার কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, বিকেল চারটার দিকে দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঈদ উপলক্ষে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের