ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬ ০৯:২৮ পিএম

ঢাকার রাস্তায় রিকশাচালক মার্কিন রাষ্ট্রদূত

ঢাকার রাস্তায় রিকশাচালক মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

এ উপলক্ষে রাজধানীর রাস্তায় যুক্তরাষ্ট্রের পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা চালু করা হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাসকে সম্মান জানানো হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদারত্বকেও তুলে ধরা হচ্ছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নিজে এমন একটি রিকশা চালানোর ছবি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন।

আরও পড়ুন

পোস্টে তিনি লিখেছেন, ‘আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আমরা ৫০টি লাল, সাদা ও নীল রিকশা চালু করছি, যা মার্কিন স্বাধীনতাকে সম্মান জানাবে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশের শক্তিশালী অংশীদারিত্বকে তুলে ধরবে।’

 

মার্কিন দূতাবাসের এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ঢাকার ঐতিহ্যবাহী রিকশাকে কূটনৈতিক বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহার করার এ অভিনব আয়োজনকে স্বাগত জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি

শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন মার্কোস সেনেসি

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস