ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬ ০৯:৩১ পিএম

সিরাজগঞ্জে নতুন ধান বাজারে উঠেছে তবে দাম নিয়ে হতাশ কৃষকরা

সিরাজগঞ্জে নতুন ধান বাজারে উঠেছে তবে দাম নিয়ে হতাশ কৃষকরা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। তবে ধানের উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের দাম নিয়ে কৃষকরা সন্তুষ্ট হতে পারছেনা।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে  জেলায় ১ লাখ ৪১ হাজার ৭৫৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এর মধ্যে ব্রি-২৯, ব্রি-২৮, ব্রি-৮৯, ব্রি-৯০, ব্রি- কাটারীভোগ, সুবললতা, রড মিনিকেটসহ বিভিন্ন জাতের বোরো রয়েছে।

ইতিমধ্যেই সিরাজগঞ্জের নাটুয়া পাড়া, সমেশপুর, পোড়াবাড়ি, বড়ধুল, গুল্টা, বিনসাড়া ও ধরইলসহ বিভিন্ন হাট সূত্রে  জানা যায়, বর্তমানে শুকনা মিনিকেট ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা, ভেজা ধান ১ হাজার টাকা, কাটারিভোগ শুকনা ১ হাজার ২০০ টাকা এবং ভেজা ১ হাজার ১০০ টাকা মণ দরে। ব্রি-২৮, ২৯ ধানও বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে।

সলঙ্গা হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকার কৃষকেরা নানা বাহনে নতুন বোরো বেচতে এনেছেন। এখানকার আড়ত ঘরে ও হাটের খোলা জায়গায় চাটাই বিছিয়ে ধান কেনাবেচা করা হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে চিকন কাটারিভোগ ধান সবচেয়ে বেশি দামে কেনাবেচা হচ্ছে।

আরও পড়ুন

সলঙ্গা ইউনিয়নের রাণীনগরের কৃষক সরোয়ার হোসেন এবারে বিঘা তিনেক জমিতে বোরো ধানের আবাদ করেছেন। তিনি গত শনিবার ১১শ’ টাকা মণ দরে প্রায় ৮ মণ ধান বেচেছেন বলে জানান। আরেক কৃষক অনিক হাইব্রিড হিরা জাতের ধান আবাদ করেছেন। প্রায় ৪ মণ ধান ১১শ’ টাকা মণ দরে বেচেছেন বলে জানান।

জেলার কামারখন্দ উপজেলার খামার বড়ধুর গ্রামের মিজানুর রহমান মাষ্টার বলেন, তিনি ৮ বিঘা জমিতে ব্রি-২৮, ২৯ জাতের ধান আবাদ করেছেন। ইতিমধ্যেই ধান ২৮ জাতের ধান কাটা প্রায় শেষ । কিন্তু বাজারে যে দাম তাতে লোকশানে পড়তে হয়েছে । বর্তমান বাজারে প্রতি মণ ধান ৯শ’ থেকে ১ হাজার টাকা মণ।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম মঞ্জুরে মওলা বলেন, জেলায় ১ লাখ ৪১ হাজার ৭৫৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এবছর ধানের বাম্পার ফলন হয়েছে। তবে আবহাওয়া জনিত কারণে কৃষকদের খরচ বেড়েছে। আগের চেয়ে ধানের দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া ভালো হলে কৃষকদের খরচ কমে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকতে হবে স্নাতক পাস

অভিজ্ঞতা ছাড়া আরএফএল গ্রুপে নিয়োগ, ২২ বছর হলেই আবেদন

প্রধানমন্ত্রীর চলাচলের নিরাপত্তার স্বার্থেই অস্থায়ী ইট বিছানো হয়েছিল : মীর শাহে আলম

রোহিঙ্গা ক্যাম্পের প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ, থানায় অভিযোগ

কুশিকাটায় সিনথিয়া জিমের নতুন দিগন্ত