মানিকগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মানিকগঞ্জে অভিযান চালিয়ে আনুমানিক ৪০০ গ্রাম গাঁজাসহ শিরিন বেগম (৫০ নামে) এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
এ বিষয়ে আজ বুধবার (২০ মে) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় জেলা ডিবি।
এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত ১০টা ১০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার আন্দারমানিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনপুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশীর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। অভিযানে আন্দারমানিক এলাকার শহীদ খান ওরফে টুন্ডা শহিদের স্ত্রী শিরিন বেগমকে (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং শহীদ খান ওরফে টুন্ডা শহিদের স্ত্রী। এ সময় তার দখল থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, শিরিন বেগমের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







