চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাটি ভর্তি দুইটি ট্রাক্টর-টলি জব্দসহ আশরাফুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে আটকের পর ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
আশরাফুল সদর উপজেলার আতাহার এলাকার রবুু মন্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক ব্যক্তিকে অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে। কৃষি জমি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মন্তব্য করুন







