ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ০৮:৪৩ রাত

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ মে) দুপুরে তাদের নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম এলাকার শাহাদত হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান ও ভাটগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রিপা ট্রের্ডাসের সামনে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। অপরদিকে একইদিন রাত ১০টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের মালঞ্চি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ার দিনমজুর হাবিবুল্লাহ বাঁচতে চান

বগুড়া ও জয়পুরহাট আমার নিজের বাড়ি : এমপি সুরাইয়া জেরিন রনি

কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ইবোলা, ৬৫ জনের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে খোলা স্থানে পশু জবাই : দূষণে বিপর্যস্ত জনজীবন

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে অবৈধ বালু উত্তোলন জরিমানা ৬০ হাজার

রাজশাহীতে আম সংগ্রহ শুরু