ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬ ০৮:১০ পিএম

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ণাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ণাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পরকীয়ার জেরে স্ত্রী অন্যত্র চলে যাওয়ার ঘটনায় মানসিক চাপ সহ্য করতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন রাহুল যাদব (৩২) নামে এক ধনার্ঢ্য ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, স্ত্রীর বিচ্ছেদজনিত হতাশা থেকেই তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টির নিরঞ্জন প্রসাদের একমাত্র ছেলে। তিনি বিভিন্ন ডাল আমদানীর ব্যবসা করতেন। গত গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। বগুড়া সদর থানার ওসি মো.ইব্রাহীম আলী এতথ্য নিশ্চিত করে জানান,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্যাস ট্যাবলেট সেবন করে তিনি আত্মহত্য করেন।

মৃত্যুর আগে রাহুল তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছিলেন ”নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, ভালো লাগছে না আর। ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু, তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলা বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলা। ভালো থেকো, আমিও হয়তো আর থাকবো না এই পৃথিবীতে”।

ওসি বলেন, ময়না তদন্তশেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ আত্মহত্যার ঘটনায় সদর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। স্থানিয় সূত্রে জানা গেছে,রাহুল যাদবের স্ত্রী প্রিয়া রানী পরকীয়ার জের ধরে কয়েক মাস আগে তার ৮ বছর বয়সী মেয়েকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন।

আরও পড়ুন

এরপর থেকেই মানসিকভাবে ভেঙ্গে পড়েন রাহুল যাদব। গতকাল বৃহস্পতিবার সকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজেকে শেষ করে দেয়ার কথা উল্লেখ করে পৃথিবী থেকে চলে যাওয়ার ঘোষণা দেন রাহুল যাদব। এরপর দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ হয় পড়েন।

বেলা তিনটার দিকে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে মারা যান রাহুল যাদব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নির্যাতিত নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে “পল্লীশ্রী”

প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করলো জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না: মনিরা মিঠু

শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার