ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬ ১২:২৩ এএম

চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণা, গণপদত্যাগের ডাক

ছবি : সংগৃহীত, চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণা, গণপদত্যাগের ডাক

চট্টগ্রাম মহানগর শাখার কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। নতুন কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে এনসিপির অফিশিয়াল ফেসবুক ফেইজে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে স্থান পেয়েছেন ১৬৯ জন।

এদিকে নতুন ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলন ডেকেছেন এনসিপির একাংশের নেতাকর্মীরা। রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তারা।

আরও পড়ুন

গত কমিটির যুগ্ন সমন্বয়কারী মোহাম্মদ রাফসানজানিকে নতুন কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে। তিনি বলেন, “অর্থের বিনিময়ে পকেট কমিটি দিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির রাজনীতি ধ্বংসের পাঁয়তারার প্রতিবাদে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এটি দপ্তর সম্পাদক হিসেবে প্রথম এবং শেষ সংবাদ সম্মেলন হবে এই আহ্বায়ক পকেট কমিটির বিরুদ্ধে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন মার্কোস সেনেসি

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

কুইনোনেস গোলে শুরুতেই এগিয়ে মেক্সিকো

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

প্রস্তাবিত বাজেট গণবিরোধী, কর-ঋণের বোঝায় পিষ্ট হবে মানুষ : জামায়াত

মাঠে নামলেই ব্রাজিলের রেকর্ড ভাঙবে মেক্সিকো