ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ১২:১১ রাত

মুখ্যমন্ত্রী হয়েই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ালেন বিজয়

ছবি : সংগৃহীত, মুখ্যমন্ত্রী হয়েই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ালেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী ও পরিবার পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে পৌঁছাবে। চলতি বছরের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের প্রায় ১৬ লাখ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন। এতে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ১ হাজার ২৩০ কোটি রুপি ব্যয় হবে।

তামিলনাড়ু সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকার সম্প্রতি তাদের কর্মীদের ডিএ ২ শতাংশ বাড়ানোর পর রাজ্য সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে এই ঘোষণা সাধারণ কর্মচারীদের জন্য স্বস্তি এনে দেবে বলে মনে করছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেনশনভোগী সংগঠন।

আরও পড়ুন

গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিজয় একের পর এক জনকল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি প্রতি পরিবারকে মাসে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রকল্প অনুমোদন করেন। এছাড়া পরিবারের নারী প্রধানদের জন্য মাসিক ২ হাজার ৫০০ রুপি সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ্যমন্ত্রী হয়েই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ালেন বিজয়

সোহরাওয়ার্দী উদ্যানে গিটার বাজিয়ে গান গেয়ে ছদ্মবেশে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

ঈদে নাটক সিনেমাতে দেখা যাবে দীপা খন্দকারকে

বগুড়ার শাজাহানপুরের কৃতী সন্তান ড. মতিন ইসলামি বিশ্ববিদ্যালয়ের নয়া ভিসি

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

‘পুলিশ সপ্তাহ ২০২৬’এর শেষ দিনে মুগ্ধতা ছড়ালেন তারা