ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৮:৫৬ রাত

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ

বয়সভিত্তিক ক্রিকেটে সাবেক জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সম্পৃক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগের অংশ হিসেবেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, বোর্ডের সঙ্গে মাহমুদউল্লাহর আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত তাকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে। উল্লেখ্য, ২০২৮ সালের সেই যুব বিশ্বকাপের আয়োজক দেশ খোদ বাংলাদেশ। তাই ঘরের মাঠে ভালো ফল পাওয়ার লক্ষ্যেই এমন অভিজ্ঞ একজনকে মেন্টর হিসেবে চাইছে বিসিবি।

মেন্টর হিসেবে দায়িত্ব পালন করলেও মাহমুদউল্লাহ এখনই ঘরোয়া ক্রিকেট ছাড়ছেন না। তিনি খেলার পাশাপাশি যুব দলের ক্যাম্প চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাবেন। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা থেকে ম্যাচ পরিস্থিতি সামলানো এবং তরুণদের মানসিকতা শক্ত করার বিষয়ে কাজ করবেন তিনি। এছাড়া দলের প্রয়োজনে বিভিন্ন বিদেশ সফরেও তাকে সঙ্গে পাঠানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের।

 

আরও পড়ুন

দেশের অন্যতম সফল এই ক্রিকেটার ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এরপর ২০২৪ সালে ভারত সফরে নিজের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সর্বশেষ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারেরও বেশি রানের মালিক মাহমুদউল্লাহর এই বিশাল অভিজ্ঞতাকে ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য বড় সম্পদ হিসেবে দেখছে বিসিবি।

বিসিবি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিং ও মেন্টরিং প্রক্রিয়ায় যুক্ত করার ওপর জোর দিচ্ছে। সম্প্রতি সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার মাহমুদউল্লাহকে যুব দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বড় প্রকল্পে হাত দিল বিসিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

আরও চার কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

লালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেন

মুনশী ওয়াদুদের ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী

সাধু-সন্ন্যাসীদের জিকির আর দর্শনার্থীদের আগমনে মুখরিত বগুড়ার মহাস্থানগড়