ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চান ৮১ এমপি
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগ অথবা সরে যাওয়ার আহ্বান জানানো লেবার পার্টির এমপির সংখ্যা বেড়ে এখন ৮১ জনে পৌঁছেছে।
সবশেষ এ আহ্বানে যোগ দিয়েছেন লিজি কোলিংগে, যিনি মোরক্যাম্ব ও লুনসডেলের এমপি। এক বিবৃতিতে তিনি বলেন, আমার কাছে এখন স্পষ্ট যে প্রধানমন্ত্রী দেশের মানুষের আস্থা হারিয়েছেন।
তিনি বলেন, একজন এমপি হিসেবে আমার প্রথম দায়িত্ব আমার নির্বাচনী এলাকার মানুষ ও দেশের প্রতি। এ কারণেই আমি এখন প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি যেন সরে দাঁড়ান এবং নতুন নেতৃত্বের কাছে সুশৃঙ্খলভাবে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করেন।
লেবার পার্টির এমপিদের ২০ শতাংশ, অর্থাৎ ৮১ জন প্রকাশ্যে অন্য একজন প্রার্থীকে সমর্থন দিলে দলটির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে।
তবে এখন পর্যন্ত ৮১ জন এমপি স্টারমারকে পদত্যাগ অথবা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার আহ্বান জানালেও তারা এখনো বিকল্প নেতা হিসেবে একক কোনো নেতার পক্ষে একজোট হননি।
আরও পড়ুনএমন পরিস্থিতির মধ্যেই দেশটির সেফগার্ডিং মন্ত্রী জেস ফিলিপস সরকার থেকে পদত্যাগ করেছেন।
এক বিবৃতিতে ফিলিপস বলেন, আমি চাই লেবার সরকার সফল হোক এবং এর জনপ্রিয়তা ও সাফল্যের জন্য আমি সবসময় যেমন কাজ করেছি, তেমনই করে যাব। কিন্তু আমি সেই পরিবর্তন দেখতে পাচ্ছি না, যা আমি এবং দেশ আশা করেছিলাম। তাই বর্তমান নেতৃত্বের অধীনে আমি আর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারছি না।
সূত্র: বিবিসি, আল-জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







