ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৪:০২ দুপুর

লেবাননের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করল ইসরায়েল

লেবাননের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করল ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের লিটানি নদীর তীরবর্তী দেইর মিমাস শহরে একটি সৌরশক্তি চালিত পানি পাম্পিং স্টেশন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

এনএনএ জানিয়েছে, মঙ্গলবার সকালে আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরকের সাহায্যে ওই স্টেশনে বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো স্থাপনাটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিস্ফোরিত এই পাম্পিং স্টেশনটি দেইর মিমাস শহরের বাসিন্দাদের খাবার পানি সরবরাহের প্রধান উৎস ছিল। এই ধ্বংসযজ্ঞের ফলে শহরজুড়ে বিশুদ্ধ পানির সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

লেবাননের এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে বিস্ফোরক ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করল ইসরায়েল

শ্রীপুরে স্কুলের বারান্দা থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা

টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

কুমিল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

 দেশে হাম ও হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

চাঁদাবাজির ঘটনা জানাতে হটলাইন ১৬৬১১৩ নাম্বারে ফোন দিন : স্বরাষ্ট্রমন্ত্রী