ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৬:০৯ বিকাল

ঈদে আসছে ‘অমর প্রেম’, প্রথমবার একসঙ্গে পার্থ-তটিনি,

ঈদে আসছে ‘অমর প্রেম’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি ও উদীয়মান অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি নাটকে একসঙ্গে আসছেন তারা। নাটকটির নাম ‘অমর প্রেম’। এটি পরিচালনা করেছেন নির্মাতা জাহিদুল ইসলাম সুজন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ এবং পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণ নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

পরিচালক জাহিদুল ইসলাম সুজন তার ফেসবুক পেজে নাটকের একটি ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “অমর প্রেম এক ঝলক। এই ঈদে আসছে সিএমভি থেকে।”

আরও পড়ুন

তবে নতুন এই জুটিকে নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। টিজার প্রকাশের পর একাংশ দর্শক এই নতুন জুটিকে স্বাগত জানালেও, অন্য একটি অংশ তটিনির সঙ্গে পার্থ শেখের রসায়ন নিয়ে দ্বিধাবিভক্ত মত দিয়েছেন। ফেসবুকে অনেকেই তটিনির বিপরীতে ইয়াশ রোহান, জোভান কিংবা অপূর্বকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আবার অনেকে নতুন জুটিকে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, নাটকটি আসন্ন ঈদে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তটিনি ও পার্থের এই নতুন রসায়ন দর্শক হৃদয়ে কতটা জায়গা করে নেয়, তা জানতে অপেক্ষা এখন ঈদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে আসছে ‘অমর প্রেম’, প্রথমবার একসঙ্গে পার্থ-তটিনি,

হরমুজ সঙ্কটে চরম বিপাকে জাপানের চিপস কোম্পানি ‘ক্যালবি’

প্রত্যেক বার বাঁচাতে পারবো না : সনু নিগম

রাজনীতি শেষে আবারও অভিনয়ে ফিরছেন প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা

ইজি ফ্যাশনের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা

নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি : সাদিয়া আয়মান