ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৪:৩৩ দুপুর

আবারও হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়াম সমৃদ্ধের ইঙ্গিত ইরানের

আবারও হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়াম সমৃদ্ধের ইঙ্গিত ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আবারও হামলার শিকার হলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইঙ্গিত দিয়েছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।

পোস্টে ইব্রাহিম রেজায়ি লিখেছেন, ‘আবারও হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে ৯০ শতাংশ পর্যন্ত (এটি পারমাণবিক বোমা তৈরির উপযোগী মাত্রা) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমরা বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করব।’ রেজায়ির এ মন্তব্যে ইরানের পারমাণবিক তৎপরতা জোরাল করার সম্ভাব্য ইঙ্গিত দেয়, যা এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই এ মন্তব্যটি এল। আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি বরাবরই বিরোধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

আবারও হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়াম সমৃদ্ধের ইঙ্গিত ইরানের

ইঁদুরের ছায়ায় হান্টাভাইরাসের আদ্যোপান্ত

জীবননগরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মেসির সঙ্গে বিবাদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মাসচেরানো

লেবাননের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করল ইসরায়েল