ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ১০:৫৩ দুপুর

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম-বাংলা টাওয়ারের সামনের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনার পর তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হাসান সংবাদমাধ্যমে জানান, সকাল ৭টার দিকে হঠাৎ ওই বাসায় বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুন

এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিককে জানান, দগ্ধ কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্ত্রীর ৬০ শতাংশ, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থাই খুবই আশঙ্কাজনক। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ , উপস্থিত থাকবেন রাহুল গান্ধী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ 

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা