ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ১০:৩৯ দুপুর

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ , উপস্থিত থাকবেন রাহুল গান্ধী

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ , উপস্থিত থাকবেন রাহুল গান্ধী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আজ রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। দক্ষিণ ভারতের মেগাস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া ‘থালাপতি’ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সকাল ১০টায় এই জমকালো শপথ অনুষ্ঠান আয়োজিত হবে।এর মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে গত পাঁচ দশকের (৫০ বছর) দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে)-এর দ্বিমেরু শাসনের অবসান ঘটতে যাচ্ছে।

তামিলনাড়ুর হবু মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের আমন্ত্রণে এবং নবগঠিত জোট সরকারের শরিক হিসেবে কংগ্রেসের শীর্ষ নেতার এই সফরকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যা বিজয়ের নতুন সরকারের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থনের এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

এর আগে, তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার শনিবার রাতে বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বিজয়ের সাথে আজ আরও ৯ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নেবেন বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজগাম’ (টিভিকে) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং আইইউএমএল-এর সমর্থনে ১২০ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন তিনি।

এদিকে, বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাখ লাখ ভক্ত ও সমর্থক। চেন্নাই শহর আজ পরিণত হয়েছে হলুদ ও মেরুন রঙের সমুদ্রে। রূপালি পর্দার ‘থালাপতি’ এখন বাস্তবের ‘জননেতা’ হিসেবে সচিবালয়ে পা রাখছেন— এই দৃশ্য প্রত্যক্ষ করতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ , উপস্থিত থাকবেন রাহুল গান্ধী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ 

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ