ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৪:১৮ দুপুর

হরমুজ প্রণালি খুলতে ইরানকে চীনের চাপ 

হরমুজ প্রণালি খুলতে ইরানকে চীনের চাপ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্র এবং ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। গতকাল বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। সেই বৈঠকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যত শিগগির সম্ভব যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে ইরানের প্রতি জরুরি আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বৈশ্বিক চাহিদার এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজে অবরোধ জারি করে ইরান, ফলে প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে দেশে দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এদিকে কয়েক দিন আগে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রী সরকার বলেছে যে এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং যেসব বিদেশি জাহাজ এই প্রণালি পাড়ি দিতে চায়-তাদের অবশ্যই ইরানের সরকারি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং টোল দিতে হবে।

আরও পড়ুন

ইরানের এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথের অন্তর্গত এবং এই প্রণালিতে টোল আরোপ বেআইনি। সূত্র : সিএনবিসি, গালফ নিউজ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী