ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৩:৩০ দুপুর

ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা যুক্তরাষ্ট্রের

ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা যুক্তরাষ্ট্রের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ অবসানে তেহরানের ওপর চাপ বাড়াতে বুধবার একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ওমান উপসাগরে একটি যুদ্ধবিমান ট্যাংকারটির রাডারে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি ইরানের বন্দরগুলো ঘিরে আরোপ করা মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

আরও পড়ুন

উল্লেখ্য, ইরান ও আমেরিকার মধ্যে বর্তমানে আনুষ্ঠানিকভাবে একটি যুদ্ধবিরতি চলছে। এই পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তসহ কোনও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানে নতুন করে বোমাবর্ষণের হুমকি দিয়েছেন ট্রাম্প। খবর : এপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী