ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬ ১০:১৬ পিএম

মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন!

মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের বিতর্ক নতুন করে উসকে দিলেন ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগান। নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করতে গিয়ে তিনি শুধু ফুটবল ইতিহাসের সেরা হিসেবে লিওনেল মেসিকে অস্বীকার করেননি, বরং দাবি করেছেন মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন।

বরাবরই ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্ধ ভক্ত হিসেবে পরিচিত মরগান এবারও তার ব্যতিক্রম করেননি। তার মতে, মেসি পর্তুগিজ তারকা রোনালদোর চেয়ে তো পিছিয়েই আছেন, এমনকি নিজ দেশের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার উচ্চতাতেও পৌঁছাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফুটবলফানিজ নামক একটি অ্যাকাউন্টের পোস্টে মরগানের সেরা একাদশ শেয়ার করা হলে আলোচনার সূত্রপাত হয়। সেই দলে ছিলেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি, তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় লিওনেল মেসির অনুপস্থিতি। মরগানের সর্বকালের সেরা একাদশে ছিলেন-গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও।

পোস্টে অ্যাকাউন্টটি লিখেছিল, পিয়ার্স মরগান তার সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিয়েছেন, আর সেখানে একজন বিস্ময়কর খেলোয়াড় নেই...।’ এর জবাবে মরগান নিজেই পোস্টটি শেয়ার করে লেখেন, এতটা বিস্ময়কর নয়... মেসি তো আর্জেন্টিনারও সর্বকালের সেরা খেলোয়াড় নয়। তাকে ছাড়াই আমার সর্বকালের একাদশ একদম নিখুঁত।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না - প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে খাবার হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

বগুড়াসহ পাঁচ জেলার উন্নয়ন শীর্ষক ওয়ার্কশপ

দিনাজপুরের পার্বতীপুরে বাণিজ্য মেলায় অবৈধ লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ : জিএম সিরাজ