ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০১:৫৭ দুপুর

সাফের হ্যাটট্রিক শিরোপার খোঁজে থাইল্যান্ডের পথে টাইগ্রেসরা

সাফের হ্যাটট্রিক শিরোপার খোঁজে থাইল্যান্ডের পথে টাইগ্রেসরা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন নিয়ে থাইল্যান্ডের পথে রওয়ানা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়েন আফঈদা-ঋতুপর্ণারা।

থাইল্যান্ডে ২০ মে পর্যন্ত অনুশীলন করে পরের দিন ভারতের গোয়ায় যাবে নারী দল, যেখানে নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর শুরু হবে ২৫ মে। বাংলাদেশ সর্বশেষ দুইবার স্বাগতিক নেপালকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন

এবার বাংলাদেশের সামনে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এর আগে বাংলাদেশ নারী ফুটবল দল চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ট্রেনিং ক্যাম্প করেছে। সেখান থেকে ঢাকায় ফিরে দুই সেশন অনুশীলন করেছে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর হবে ভারতের গোয়ায়। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভারত আর মালদ্বীপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী