ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৩:৪০ দুপুর

ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে ধরা : ট্রাম্প

ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে ধরা : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামরিক সক্ষমতাকে অবজ্ঞা করে দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে ধরা, কিন্তু আত্মসম্মানের কারণে তারা তা করছে না।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই দুর্বল যে তারা কার্যত শুধু ‘পি-শুটার’ ধরনের ছোট অস্ত্র ব্যবহার করে লড়াই করার অবস্থায় আছে। তিনি আরও বলেন, তেহরান প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও বাস্তবে তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তার ভাষায়, ‘তারা এখন শুধু লোক দেখানো আচরণ করছে। কিন্তু সত্যি বলতে, তারা একটি চুক্তি করতে চায়। যখন সামরিক শক্তি প্রায় শেষের দিকে, তখন চুক্তিই তো স্বাভাবিক পথ।

আরও পড়ুন

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কী ব্যবস্থা নেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু না বলে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, সময় হলে সিদ্ধান্ত জানানো হবে এবং সেটি তিনিই ঘোষণা করবেন। সবশেষে তিনি ইরানের বর্তমান অবস্থার প্রসঙ্গ টেনে বলেন, তাদের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরে পরিস্থিতি বিবেচনা করা, কারণ এটি যদি সাধারণ কোনো লড়াই হতো, তবে তারা অনেক আগেই তা থামিয়ে দিত। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে ধরা : ট্রাম্প

ফিফা’র সম্মানজনক আচরণের নিশ্চয়তা চায় ইরান

নেত্রকোনায় ৬ বছরের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৬

শাপলা চত্বরে হত্যাকান্ড : রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

বায়ার্ন-পিএসজি দ্বৈরথে আজ আরেকটি গোল উৎসবের অপেক্ষা!