ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৩:৩২ দুপুর

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৬

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৬,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কয়েকটি অঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি। গতকাল মঙ্গলবার বিকেলে এ হামলা চালানো হয়। এ সময় রাশিয়ার শক্তিশালী গ্লাইড বোমা ইউক্রেনের পূর্ব দিকের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝঝিয়া এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে আঘাত হানে।

জাপোরিঝঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানান, শুধু এই অঞ্চলেই অন্তত ১২ জন নিহত এবং ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন এক সময়ে এ হামলা চালানো হলো, যখন কিয়েভের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। অন্যদিকে আগামী তিন দিনের মধ্যে মস্কোও একটি যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনা করছিল। আগের দিন গত সোমবার কিয়েভ ও মস্কো এই পাল্টাপাল্টি যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দোনেৎস্ক অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে নিহত হয়েছেন চারজন। এছাড়া পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সরকারি গ্যাস স্থাপনায় সোমবার দিবাগত রাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

আরও পড়ুন

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোজাজের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) সেরহি কোরেতস্কি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাঁদের ৩ কর্মচারী ও ২ জন উদ্ধারকর্মী নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, হামলায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও উৎপাদন ব্যাহত হয়েছে। এ হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলার ফলে প্রায় ৩ হাজার ৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে রাশিয়া চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ দেখিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৬

শাপলা চত্বরে হত্যাকান্ড : রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

বায়ার্ন-পিএসজি দ্বৈরথে আজ আরেকটি গোল উৎসবের অপেক্ষা!

সুন্দরবনে দুদিনে ২২ জেলেকে অপহরণ

নির্বাচনের আগে ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি : স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার মাদক ধ্বংস