ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০২:১৬ দুপুর

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ অবৈধ : চীন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ অবৈধ : চীন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো যুদ্ধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।

ওয়াং বলেন, চীন উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। এই অঞ্চল একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে সরাসরি বৈঠক প্রয়োজন। চীনের ‘দৃঢ় অবস্থানের’ জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিন্দা করায় ধন্যবাদ জানান আরাগচি। তিনি বলেন, বেইজিং ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই থাকবে।

আরও পড়ুন

তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে ‘একটি নির্লজ্জ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেন। তিনি আরো বলেন, আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করবে তেহরান। ইরান শুধু একটি ন্যায্য চুক্তি গ্রহণ করবে। সূত্র : মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২টি কিডনিই বিকল শিশু সামির বাঁচতে চায়

ছাত্রীসংস্থার উদ্যোগে ঢাবিতে ক্বারীয়ানা তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেশের জন্য অশনিসংকেত: জামায়াত

কখন ফোন রিবুট আর কখন রিস্টার্ট করবেন জানেন?

নতুন কুঁড়ির মিথিলাকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা