নেত্রকোনায় ৬ বছরের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ধান কাটতে গিয়ে জমিতে ৬ বছর বয়সী জান্নাতুলের নিথর দেহ পাওয়া গেছে।
আজ বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের সনুড়া জসিউড়া গ্রামে একটি ধানের ক্ষেতে মুখে গামছা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপজেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, এটি নিছক মৃত্যুর ঘটনা নয় বলে অনেকের ধারণা।
তাদের মতে, এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন।পুলিশ, স্থানীয় ও স্বজনরা জানায়, গত ৪ এপ্রিল বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন।
আরও পড়ুনপুলিশ, স্থানীয় ও স্বজনরা জানায়, গত ৪ এপ্রিল বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন।
কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, শিশুটির মুখে গামছা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778059017.jpg)






