ভিডিও মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০২:০৭ দুপুর

২০৩১ পর্যন্ত ফিফা সভাপতি থাকছেন ইনফান্তিনো

২০৩১ পর্যন্ত ফিফা সভাপতি থাকছেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক : শেষ হলো ফিফা’র ৭৬তম কংগ্রেস। কানাডার ভ্যাংকুভারে আয়োজিত এই কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ক্ষমতার এক নতুন চিত্র ফুটে উঠেছে। বরাবরের মতোই ইনফান্তিনো ঘোষণা করেছেন যে, তিনি আগামী ২০২৭ সালের নির্বাচনেও সভাপতি পদে লড়বেন। বর্তমানে তার পক্ষে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ১১১টি দেশের সমর্থন রয়েছে। ফলে আগামী নির্বাচনটি কেবল একটি আনুষ্ঠানিকতা।

ফিফা’র নিয়মানুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিন মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন। কিন্তু ২০১৬ সাল থেকে ইনফান্তিনোর প্রথম ৩৯ মাসকে এই মেয়াদের বাইরে রাখা হয়েছে। এর ফলে ২০৩১ সাল পর্যন্ত তার ফিফায় থাকা প্রায় নিশ্চিত।

ইনফান্তিনো স্পষ্ট করে দিয়েছেন, ফুটবলের ভবিষ্যৎ এখন আর শুধুই ইউরোপকেন্দ্রিক নয় বরং ফিফা এখন নতুন বিশ্বের দিকে বেশি নজর দিচ্ছে। আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দলের জন্য ভাতার পরিমাণ আরও ২ মিলিয়ন ডলার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইনফান্তিনোর মতে, ফিফা’র টাকা মানে প্রতিটি ফুটবল ফেডারেশনের টাকা। তবে সমালোচকরা মনে করেন এই আর্থিক সুবিধা দিয়েই তিনি নিজের ভোটব্যাংক মজবুত করছেন। বিশ্বের অন্তত ১৫০টি দেশ এখন ফিফা’র অনুদানের ওপর পুরোপুরি নির্ভরশীল।

কংগ্রেসে কূটনৈতিক টানাপড়েনও ছিল। ভ্যাংকুভারে ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিদের মধ্যে একটি হ্যান্ডশেক বা করমর্দনের চেষ্টা করেছিলেন ইনফান্তিনো। কিন্তু তার সেই চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌব ইসরাইলি প্রতিনিধিদের সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে অস্বীকৃতি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩১ পর্যন্ত ফিফা সভাপতি থাকছেন ইনফান্তিনো

টানা ষষ্ঠ হারে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ চেলসির

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী

এ বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই : বাণিজ্যমন্ত্রী

এই নির্বাচন কমিশন হলো বিজেপি কমিশন : মমতা