ভিডিও মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০১:০৫ রাত

আকস্মিক ঢাকায় আসছেন হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত, আকস্মিক ঢাকায় আসছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আকস্মিক সফরে ঢাকায় আসছেন। আজ (মঙ্গলবার) ঢাকায় এসে চার-পাঁচ দিন থাকার কথা রয়েছে তার। তবে ফুটবল-সংক্রান্ত বিষয় নয়, ব্যক্তিগত কাজে বাংলাদেশে আসছেন তিনি।

হামজা চৌধুরী ইংল্যান্ডে অত্যন্ত ব্যস্ত সময় কাটান। ফিফা উইন্ডো ছাড়া তার বাংলাদেশে তেমন আসার সুযোগ হয় না। ইংল্যান্ডে চলমান মৌসুম শেষ হওয়ায় সময় পাওয়ায় তিনি বাংলাদেশ আসছেন কমার্শিয়াল কাজে।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম হামজার আগমন সম্পর্কে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ও ব্যক্তিগত কারণে আসছেন। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত নয়। তবে আমরা জেনেছি কমার্শিয়াল কাজে ঢাকায় তিনি চার-পাঁচ দিন অবস্থান করবেন।

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ ৫ জুন সান মারিনোতে। ওই ম্যাচের জন্য ২৪ মে থেকে বাংলাদেশে অনুশীলন শুরু হবে। হামজার সরাসরি সান মারিনোতে যাওয়ার কথা ছিল। আকস্মিক ঢাকায় আসায় বাফুফে কর্মকর্তারা তার সঙ্গে আসন্ন ম্যাচ ও অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকস্মিক ঢাকায় আসছেন হামজা চৌধুরী

হরমুজ প্রণালিতে ৭টি ইরানি বোট ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

ফেসবুক পোস্টে আমির হামজার অভিযোগ

তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সড়কে হাঁটুজল দুর্ভোগে শিক্ষার্থীসহ পথচারীরা

নীলফামারীর কিশোরগঞ্জে পাম্পে তেল পরিমাপে কম দেয়ায় জরিমানা