ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০১:২২ দুপুর

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী

সামরিক বাহিনীকে আরও জনমুখী ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী, বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. শামছুল ইসলাম বলেন, সাম্প্রতিক নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের সমন্বয় ভবিষ্যতেও বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। গত ৩ মে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলনে আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

সম্মেলনে ডিসিদের কাছ থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্সকে এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুল্লাহর গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ ১২, একজনের মৃত্যু

চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, আটক ৩