ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:১০ বিকাল

পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমেই দেশে রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বস্ত্র ও পাটমন্ত্রী

পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমেই দেশে রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে তা দেশের ব্যক্তিখাতের শিল্প-কারখানায় সরবরাহ করা হচ্ছে। তাই জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রফতানি কমে গেছে—এমন ধারণা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। বরং বৈশ্বিক বাজারে রফতানির মন্দাভাবই রফতানি হ্রাসের অন্যতম প্রধান কারণ বলে জানান মন্ত্রী।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ এলাকার গোদনাইলে অবস্থিত সাবেক চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানিনির্ভর শিল্পের পরিবর্তে কম জ্বালানি-নির্ভর শিল্প স্থাপনে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)-এর শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুটি প্লটে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। তবে কিছু প্লট স্থানীয় দখল সমস্যার কারণে এখনো ব্যবহারের বাইরে রয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধান করে সব প্লটে বিনিয়োগ নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম এবং মো রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড কারখানা পরিদর্শন করেন এবং শিল্পপল্লীর অন্যান্য প্লটও ঘুরে দেখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমেই দেশে রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বস্ত্র ও পাটমন্ত্রী

বাজারের সিন্ডিকেট ভাঙতে প্রযুক্তি

মৌমাছির কামড়ে নৈশপ্রহরীর মৃত্যু

রিশাদের আরও উন্নতি দরকার : মুশতাক

কিশোর অপরাধ নাকি সমাজের গভীর ক্ষত!

দুই মাস পর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান