ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ দুপুর

যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, চলছে পাল্টা হামলার প্রস্তুতি

যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, চলছে পাল্টা হামলার প্রস্তুতি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ এখনো অব্যবহৃত রয়ে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ এ তথ্য জানিয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, ইরান বর্তমানে উচ্চপর্যায়ের রক্ষণাত্মক ও পাল্টা আঘাত হানার প্রস্তুতি বজায় রেখেছে। মুখপাত্র তালাই-নিক বলেন, দেশীয় প্রযুক্তিতে ইরান বর্তমানে ১ হাজারেরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে। তিনি আরও বলেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রতিষ্ঠান এ অস্ত্র উৎপাদনে সহায়তা করছে। এমনকি কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদন প্রক্রিয়া থেমে থাকবে না।

আরও পড়ুন

হরমুজ প্রণালি সম্পর্কে মুখপাত্র বলেন, এটি ইরানের ‘নিয়ন্ত্রণের হাতিয়ার’। এ প্রণালি ব্যবহারের মাধ্যমে ইরান পার্শ্ববর্তী জলসীমার পরিস্থিতির ওপর প্রভাব বিস্তার করে আসছে। তথ্যসূত্র : মিডল ইস্ট আই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, চলছে পাল্টা হামলার প্রস্তুতি

রিয়ালকে রুখে দিলো বেতিস

আবারও ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় ইসরায়েল

মানিকগঞ্জে সালিশি বৈঠকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসার পরিকল্পনা ইরানের নেই : বাঘায়েই