ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৮ দুপুর

ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা

ছবি: সংগৃহীত, ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি ছড়িয়ে পড়েছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসের।  নতুন ছবি দেখে চমকে গেছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। কারণ আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক চেহারায় দেখা যাচ্ছে স্টোকসকে। 

নতুন ছবিতে স্টোকসের মুখ অনেক বেশি শুকনো দেখাচ্ছে। মুখের গঠন স্পষ্ট হয়ে উঠেছে, শরীরও বেশ কমে গেছে। এই পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন উঠলেও এর পেছনের কারণ হিসেবে উঠে এসেছে তার ভয়াবহ একটি ইনজুরি।

স্টোকস নিজেই জানিয়েছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর তিনি খুবই গুরুতর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি জানান, আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে আরেকটু এদিক-সেদিক হলেই বড় বিপদ ঘটতে পারত, এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারত। পরে স্টোকসের মুখে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়।

আরও পড়ুন

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস জানান, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে বড় কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই তিনি বেঁচে আছেন। তার ভাষায়, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ংকর, তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে ফিরতে পেরেছেন।

এই অস্ত্রোপচার ও দীর্ঘ বিশ্রামের কারণেই তার শারীরিক গঠনে বড় পরিবর্তন এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা

জ্বালানি তেলের দাম সমন্বয়ে আইএমএফ’র চাপ নেই: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: ইরান

জুলাই গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ

বিশ্বকাপের আগে ফ্রান্সকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে