ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ বিকাল

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের অভিষেকেই বাজিতমাত করেছে বাংলাদেশ নারী হকি দল। আগের দিন প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছিল তারা। দ্বিতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে লাল সবুজ দলের মেয়েরা। 

শুক্রবোর (২৪ এপ্রিল) উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে বাছাইপর্বের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়েও গেছেন মেয়েরা।

প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র হয়। এরপর শুক্রবার পূর্ণ পয়েন্ট পায় বাংলাদেশের মেয়েরা। 

এ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে বাংলাদেশ। উজবেকিস্তান সমান ম্যাচে তুলেছে ৩ পয়েন্ট। ২৬ এপ্রিল হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচে এক পয়েন্ট পেলেই জাপানের এশিয়ান গেমস নিশ্চিত হবে।

আরও পড়ুন

ইন্দোনেশিয়াতে বিরতির আগেই বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। ১১ মিনিটে শারিকা রিমন প্রথম গোল করেন। পেনাল্টি কর্নার থেকে পোস্ট কাঁপান তিনি। পরের মিনিটে বাংলাদেশের আনন্দ থামিয়ে দেয় উজবেকিস্তান। মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের গোলকিপা কে পরাস্ত করেন। 

২৪ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। আগের ম্যাচে গোল করা কনা আক্তার আজও দলকে আনন্দের উপলক্ষ তৈরি করেন। আক্রমণ থেকে কনা উজবেকিস্তানের গোলকিপারকে হারান। বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রেখে সাফল্য পায় বাংলাদেশ। আরলিন রিয়া পেনাল্টি কর্নার থেকে লাল সবুজ দলকে তৃতীয় গোল উপহার দেন। 

৪৬ মিনিটে উজবেকিস্তান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। খেইদারোভা জুলখোমোর পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে চাপে রাখেন। তবে শেষ পরযন্ত তারা হার এড়াতে পারেনি। বাংলাদেশ ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছেড়েছে। এখন শেষ ম্যাচে পয়েন্ট পেলেই রিয়া-অর্পিতাদের সাফল্য। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

ডিবিএল গ্রুপে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল গাজীপুর

ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু

বিশ্বকাপ ভ্রমণে অ্যামনেস্টির সতর্কতা

খাল খননে কাজের মান নিয়ে কোনো আপস নয়: হুইপ অপু

গ্যাস ট্রান্সমিশন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭১টি