ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ১২:১৪ রাত

ক্যাম্পাসে ছাত্রদল -শিবিরের উত্তপ্ত পরিস্থিতিতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলো ঢাবি প্রশাসন

ছবি: সংগৃহীত, ক্যাম্পাসে ছাত্রদল -শিবিরের উত্তপ্ত পরিস্থিতিতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলো ঢাবি প্রশাসন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে।

এ ঘটনা তদন্তের জন্য সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো: আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্য হলেন- আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান। কমিটি ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে।

আরও পড়ুন

গঠিত তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হলের সৌন্দর্য ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের সঙ্গে জড়িত অনেকে এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে: ব্যারিস্টার আরমান

ক্যাম্পাসে ছাত্রদল -শিবিরের উত্তপ্ত পরিস্থিতিতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলো ঢাবি প্রশাসন

চা বাগানে ঘুরতে এসে জরিমানা গুনলেন যুবক

শাহবাগে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া: ঢাবির ১০ সাংবাদিক আহত

রংপুরে শিক্ষার্থীদের সাথে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসনে মহড়া অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ২