ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:৫৫ রাত

পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান

অধ্যাপক তানজীমউদ্দিন খান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে তিনি অব্যাহতি পত্র পাঠিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ইউজিসি সদস্য হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন

দায়িত্বপালনকালে ইউজিসির আলোচিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ‘হিট’ প্রকল্পসহ নানা অনিয়মনের অভিযোগে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। 

এ ছাড়া তিনি দীর্ঘদিন ইউজিসির গুরুত্বপূর্ণ বেশির ভাগ বিভাগের দায়িত্ব নিজের কবজায় রাখেন এবং কমিশনে একচ্ছত্র কর্তৃত্ব গড়ে তোলেন। সর্বশেষ তিনি পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগ, পরিকল্পনা বিভাগ ও চার হাজার কোটি টাকার হিট প্রকল্পের দায়িত্বে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান

বগুড়ার শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ 

নরসিংদীতে ভুল প্রশ্নে পরীক্ষা দিয়ে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন হৃদয় খান

নাটোরের লালপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

সংসদে শিষ্টাচার মানতে এমপিদের কড়া নির্দেশ স্পিকারের