রংপুরে শিক্ষার্থীদের সাথে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসনে মহড়া অনুষ্ঠিত
রংপুর জেলা প্রতিনিধি: দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে রংপুরে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মো. বাদশা মাসউদ আলম।
কর্মসূচির উদ্বোধন করেন পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামান প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিস্ট (লাইভলিহুড) সৈয়দ ইস্তিয়াক আহমেদ। দুর্যোগ বিষয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সায়মা আক্তার। ভূমিকম্পে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগীয় প্রধান মো. সাকিব হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর পিনু। সভায় প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, অগ্নিকান্ড ও ভূমিকম্প দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। শেষে অগ্নিনিয়ন্ত্রণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776965322.jpg)
_medium_1776960945.jpg)
_medium_1776960384.jpg)

_medium_1776956207.jpg)

