ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৭ রাত

শাহবাগে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা

শাহবাগে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা । ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় থানার ভেতরে ঢুকে ডাকসু নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন।

তাদের দাবি, গুপ্ত রাজনীতি ও এক নেত্রীকে কটূক্তির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।

একপর্যায়ে ইসলামি ছাত্র শিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

আরও পড়ুন

সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক এবং আরেক নেতা এ বি জুবায়ের থানার ভেতরে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, সেখানে ঢুকেও মুসাদ্দিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ডাকসুর শিবিরপন্থী প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং সূর্যসেন হলের এক ছাত্রনেতাও থানার ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে, থানার বাইরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা বাগানে ঘুরতে এসে জরিমানা গুনলেন যুবক

শাহবাগে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া: ঢাবির ১০ সাংবাদিক আহত

রংপুরে শিক্ষার্থীদের সাথে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসনে মহড়া অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ২

এনসিপিতে যাচ্ছেন সাবেক যুবদল নেতা ইসহাক

বগুড়ার আরডিএ’র সাবেক মহাপরিচালক মতিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন