ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রধানমন্ত্রীর অনুদানে ইরানে পাঠানো হচ্ছে চিকিৎসা সামগ্রী

প্রধানমন্ত্রীর অনুদানে ইরানে পাঠানো হচ্ছে চিকিৎসা সামগ্রী, ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া অনুদানের এক কোটি টাকায় দেশটির বাসিন্দাদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী (ওষুধ) পাঠাচ্ছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির কাছে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম। এসময় পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্র সচিব।  

এসময় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর অনুদানে ইরানে পাঠানো হচ্ছে চিকিৎসা সামগ্রী

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

এবার মার্কিন নৌমন্ত্রীকে বরখাস্ত করল ট্রাম্প

বন্ধ ছয়টি পাটকল ছয় মাসের মধ্যে চালুর সিদ্ধান্ত সরকারের 

১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল উদ্বোধন : প্রতিমন্ত্রী

আর্সেনালকে টপকে শীর্ষে ম্যান সিটি